পাইরেসির শিকার আমিরের দঙ্গল

সম্প্রতি বাংলাদেশে ‘আয়নাবাজি’ পাইরেসির শিকার হলে দেশের সিনে অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। যদিও পাইরেসি সংস্কৃতি নতুন ছিল না। শুধু আমাদের এখানে যে পাইরেসি হয় সেটি ভাবার অবকাশ নেই। বলিউড সুপারহিট সিনেমাগুলোও এই পাইরেসি কবল থেকে রক্ষা পায় না। এবার নতুন খবরে আসলো দঙ্গল নিয়ে।
 
অনলাইন পাইরেসির কবলে পড়লো সদ্য মুক্তিপ্রাপ্ত আমিরের ‘দঙ্গল’। গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। মাত্র দু’দিনেই ফেসবুকে লিক হয়ে গেল পুরো সিনেমাটি। এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
জানা গিয়েছে, দুবাই থেকে হাসমি নামে এক ব্যক্তির প্রোফাইল থেকে গোটা ছবিটির ভিডিও ফাঁস করে দেওয়া হয়েছে। ভিডিও লিক করার আগে কভার ছবিতে সেই খবর ঘটা করে জানানোও হয়েছিল।
 
কপিরাইটের কারণে এখন ফেসবুক থেকে ওই ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়েছে। তবে তার আগেই ৮ লক্ষ ৩৩ হাজার বার দেখা হয়ে গিয়েছে ফাঁস হওয়া ভিডিও। এর আগে অনলাইন পাইরেসির কবলে পড়ে ‘উড়তা পঞ্জাব’।
 
ইত্তেফাক/এমএআর