ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গভীর রাতে মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ত্রিশাল থানা,ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বগার বাজারের আব্দুর রাজ্জাক খান মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে তিনটি দোকান সম্পুর্ ভাবে পুড়ে ছাই হয়ে যায়।
আরএফএলের স্থানীয় ডিস্ট্রিবিউটর ও লেপ-তোষকের মালিক বোরহান উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে তার ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ওয়র্কশপের মালিক এমদাদ বলেন, ‘এতে আমার দোকানের পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
বাজার কমিটির সাবেক আহ্ববায়ক মোহিত ও যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম সবুজ বলেন, ‘খবর পেয়ে ত্রিশাল ও ভালুকা সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আনে।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ