দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বোমা নিষ্ক্রিয় করতে ৫০ হাজার অধিবাসী স্থানান্তর করেছে জার্মানি। বড়দিনের উৎসবমুখর সময়ে দুর্ঘটনা এড়াতে শহরের বাসিন্দাদের জোর করে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবিস্ফোরিত ১.৮ টন ওজনের বোমা গত সপ্তাহে জার্মানির অগসবার্গে খুঁজে পাওয়া যায়। আর তারপর ঐ বোম থেকে ১.৫ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেয়া হয়। এই এলাকায় প্রায় ৩২ হাজার বাড়ি-ঘর রয়েছে, যেখানে ৫০ হাজারের বেশি মানুষের বসবাস।
এই শহরের প্রতিবেশী স্কুল ও জিমনেশিয়ামগুলোতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সিএনএন।
ইত্তেফাক/আরএ