রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৩৩ পিস ইয়াবা, ৭৮০ গ্রাম গাঁজা, ১৮৪৬ পিস ইনজেকশন, ও ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এএসএস