ফেনী সদর উপজেলা সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত একেএম ছানা উল্লাহ (৫২) কুমিল্রা চৌদ্দগ্রাম উপজেলার কাউছুড়ি গ্রামের একেএম শামছুল হকের ছেলে।
সোমবার সকালে সদর উপজেলার মোহাম্মদ আলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে ছানা উল্লাহ মোটরসাইকেলে করে ব্যবসায়িক কাজে ফেনী শহরে আসছিলেন। উপজেলার মোহাম্মদ আলী বাজারে পৌঁছালে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলে নিহত হন।
ফেনী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ