সাতক্ষীরায় পুলিশি অভিযানে গ্রেফতার ২৭

 
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়। 
 
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপপরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা পুলিশ ১০ জন, কলারোয়া থানা পুলিশ চারজন, কালিগঞ্জ থানা দুইজন, তালা থানা চারজন, শ্যামনগর থানা পুলিশ তিনজন, আশাশুনি থানা পুলিশ দুইজন ও দেবহাটা থানা পুলিশ একজন ও পাটকেলঘাটা থানা পুলিশ একজন আসামিকে গ্রেফতার করে। 
 
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।-বাসস।
 
ইত্তেফাক/এএসএস