নোয়াখালী সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
সোমবার সকালে সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজির যাত্রী চরজব্বারের মুক্তি পদ মজুমদার (৪০) ও কোম্পানীগঞ্জের মুছাপুরের ফারুক হোসেন (৪৫)। আহতদের মধ্যে অজ্ঞাতনামা একজন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
ইত্তেফাক/এএসএমইউ