মাতাল চালককে আটকাতে খনন মেশিন!

দুর্ঘটনা এড়াতে গাড়ি চালকদের প্রতি সব সময় নির্দেশ দেওয়া হয় যেন কেউ মদ্যপ অবস্থায় গাড়ি না চালান। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে শাস্তির কথা জেনেও অনেকেই এই অভ্যাস ছাড়তে পারে না। 
 
অনেক সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেঁচেও যায় এসব মাতাল  গাড়ি চালক। তবে সম্প্রতি কানাডার একটি খনন কাজের এক মেশিন চালক অভিনব কায়দায় আটকে রেখেছিলেন পুলিশের চোখ ফাঁকি দেওয়া এক মাতাল চালককে। খনন কাজ এলাকায় গাড়ি নিয়ে আসা ঐ মাতাল চালককে দেখে বুঝতে পারেন তিনি স্বাভাবিক অবস্থায় নেই। এরপর বুদ্ধি করে দ্রুত নিজের খনন করা মেশিনটিকে দিয়ে মাতাল চালকের গাড়িটিকে ঘিরে ফেলেন খনন মেশিন চালক। 
 
মাতাল চালক বিষয়টি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ার চেষ্টা করলেও গাড়ি নিয়ে পালানোর কোনো উপায় ছিল না। সচেতন নাগরিকের মতো পুলিশের কাছে ঘটনাটি জানানোর কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে ঐ মাতাল চালককে আটক করে নিয়ে যায় পুলিশ। ঐ মেশিন চালকের উপস্থিত বুদ্ধির জন্য তাকে ধন্যবাদ দিতেও ভুল করেনি পুলিশ।-হাফিংটন পোস্ট।
 
ইত্তেফাক/এসএসএ