প্রিমিয়ার ডিভিশন দাবার পুরস্কার বিতরণ

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ-২০১৬’ এর বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়েছে।
 
সোমবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের নিচ তলায় অবস্থিত সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
 
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের চ্যাম্পিয়ন নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব ১ লাখ টাকা, রানার্স-আপ শেখ রাসেল মেমোরিয়াল চেস ক্লাব ৬০ হাজার টাকা এবং তৃতীয় বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড়দের হাতে ৪০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেয়া হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব, রানার্স আপ শেখ রাসেল ক্রীড়া চক্র ও তৃতীয় স্থান অধিকারকারী বাংলাদেশ নৌ বাহিনী দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারেক।
 
ইত্তেফাক/এমএইচ