ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ডাকাতের স্ত্রী গ্রেফতার

নবীনগরে কুখ্যাত ডাকাত গোলাম হোসেনের  স্ত্রী পপি আক্তারকে (২৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার দুপুরে  উপজেলার জালশুকা গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে নবীনগর থানার  এসআই স্বপন চন্দ্র দাস। এ সময় বাড়ি থেকে ৫ রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি