বাঁশখালীতে বন্যহাতির মৃত্যু

বাঁশখালীর সাধনপুরে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। 
 
সোমবার সকালে স্থানীয় চাষীরা জমিতে চাষাবাদের জন্য গেলে ওই এলাকার ফরেস্ট বিট সংলগ্ন প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে বিলের মাঝে বন্য হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে তারা স্থানীয় রেঞ্জ অফিসে খবর দিলে অফিসের লোকজন এসে হাতিটির ময়নাতদন্তের ব্যবস্থা করেন। 
 
এলাকাবাসীরা জানান, ধানক্ষেতে বৈদ্যুতিক তার থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই বন্য হাতির মৃত্যু হতে পারে।
 
কালীপুর রেঞ্জ কর্মকর্তা মো. শাহ জাহান জানান, কি কারণে বন্যহাতিটি মারা গেছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।
 
ইত্তেফাক/ইউবি