গাইবান্ধায় সংঘর্ষ ও ভাঙচুর মামলার ১১ আসামি কারাগারে

গাইবান্ধায় দু’গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের মামলায় ১১ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 
 
সোমবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতের বিচারক মো. মইনুল হাসান ইউসুফ এ আদেশ দেন। 
 
জামিন নামঞ্জুর করা আসামিরা হলেন- শাহীন মিয়া, সোহেল রানা, রুবেল মিয়া, কানন, নাইম মিয়া, সোহেল হোসেন, সুজন মিয়া, সুমন মিয়া, নয়ন, সজল ও শহিদুল। 
 
গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর (জিআরও) মো. এনামুল হক জানান, ১৭ আসামি তাদের আইনজীবীর মাধ্যমে আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে ১১ জনের জামিন নামঞ্জুর ও ছয় আসামির জামিন মঞ্জুর করেন। 
 
প্রসঙ্গত, গাইবান্ধা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের দুগ্রুপের দ্বন্দ্বের জেরে জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমান মিঠুর ওপর হামলার ঘটনায় গত ১৩ ডিসেম্বর রাতে ২৩ জনের নাম উল্লেখসহ ৪৩ জনের নামে সদর থানায় মামলা হয়।   
 
ইত্তেফাক/ইউবি