বগুড়ার মহাস্থানগড়ে শাহীন (২৬) নামে এক সেলুন শ্রমিককে ক্ষুরের আঘাতে হত্যা করেছে এক দুর্বৃত্তরা।
সোমবার দুপুর আড়াইটার দিকে মহাস্থানগড় মাহীসওয়ার ডিগ্রি কলেজের দক্ষিণপাশে হাট সংলগ্ন একটি সেলুনের ভিতরে এ ঘটনা ঘটে। শাহীন শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের বড়চাপড় গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, সোমবার দুপুর ২টায় মহাস্থানগড়ের মাহীসওয়ার ডিগ্রি কলেজের দক্ষিণপাশে হাট সংলগ্ন একটি সেলুনের ভিতরে দুর্বৃত্তরা প্রবেশ করে শাহীন (২৬) নামে এক সেলুন শ্রমিককে ক্ষুর দিয়ে গুরুতর আহত করে। এ সময় শাহীন বাঁচার তাগিতে দৌড় দিয়ে পালানোর সময় রাস্তার ওপর পড়ে যান। সেখানেও তার ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ইত্তেফাক/ইউবি