“পাশে আছি আমরা” এই শ্লোগান নিয়ে নীলফামারীর জলঢাকায় শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন শিকড়। রবিবার বিকেলে মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহ. রাশেদুল হক প্রধান, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, প্রেসক্লাব সম্পাদক মাহবুবর রহমান মনি,অধ্যক্ষ আবেদ আলী, প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি, শিকড়ের সভাপতি শামসুল আলম, সম্পাদক হাফিজুর রহমান, সংগঠনের সদস্য হাসিবুল ইসলাম মিতু, আসাদুজ্জামান স্টালিন, মর্তুজা ইসলাম, সফিকুল ইসলাম, আবেদ আলী, তাইজুল ইসলাম তাজু, মনিরুজ্জামান লেবু প্রমুখ।
উপজেলার শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইত্তেফাক/এএন