মানিকগঞ্জে বিজয় মেলা সমাপ্ত

মানিকগঞ্জে ১৪ দিন ব্যাপী বিজয় মেলা গতকাল সোমবার সমাপ্ত হয়েছে। গত ১৩ ডিসেম্বর মানিকগঞ্জ সরকারী হাই স্কুল মাঠে এই মেলা শুরু হয়।

 
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি। এ সময় জেলা প্রসাশক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম, বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস ছালাম পিপি, সিভিল সার্জন ডা.  ইমরান আলী, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আফম সুলতানুল আজম আপেল প্রমুখ।

ইত্তেফাক/এএন