মৌলভীবাজারে এসএমই পণ্য মেলা শুরু

মৌলভীবাজারে সাতদিনব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। সকালে এসএমই পণ্য মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক অকিল রঞ্জন তরফদার, মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবু সুফিয়ান, ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির জেলা সভাপতি বকশি ইকবাল আহমদ।  মেলায় বিভিন্ন পণ্য প্রদর্শনী নিয়ে রয়েছে ৭০টি স্টল। মেলা ৩ এপ্রিল পর্যন্ত চলবে।