পার্ল হারবার সফরের উদ্দেশ্যে হাওয়াইয়ে শিনজে অ্যাবে

 
ঐতিহাসিক পার্ল হারবারে সফরের উদ্দেশ্যে হাওয়াই দ্বীপপুঞ্জে এসে পৌঁছেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজে অ্যাবে। ১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের এই নৌ ঘাঁটিতে আক্রমণ করেছিল জাপান।
 
যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে জাপানের বিমান হামলায় এ সময় নিহত হয়েছিল ২ হাজার ৩০০ জন নৌ কর্মকর্তা-কর্মচারী। এই হামলার পরই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পরে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে নতুন দিকে মোড় নেয় যুদ্ধ জয়ের ইতিহাস। এখনও পর্যন্ত ইতিহাসবিদদের ধারণ জাপান এ সময় পার্ল হারবারে আক্রমণ না করলে যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে নিজেদের দূরে রাখত এবং হিটলারের জয় আরো সহজ হয়ে যেত।
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা হিরোশিমা-নাগাসাকি অঞ্চল ভ্রমণ করেন। তারপরই জাপানের প্রধানমন্ত্রী পার্ল হারবারে আসার ঘোষণা দিয়েছিলেন। জাপানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পার্ল হারবার ভ্রমণ করছেন অ্যাবে। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ