বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি জুটির নতুন চলচ্চিত্র ‘প্রেমের বাঁধন’। ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। ছবিটির পরিচালনায় রয়েছেন গাজী জাহাঙ্গীর। রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে ছবিটির শুটিং চলছে বলে জানিয়েছেন প্রেমের বাঁধনের নির্মাতা।
২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া শ্যুটিং চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। এরপর আবার শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে।
‘প্রেমের বাঁধন’ ছবিতে বাপ্পী-মাহি ছাড়াও আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তানিন সুবহা, কাজী হায়াৎ, ডি জে সোহেল, কাবিলা ও শিশু শিল্পী আবসি। ছবির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গাজী জাহাঙ্গীর।
পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে সৃজনশীল রোমান্টিক গল্পে ‘প্রেমের বাঁধন’ নির্মাণ করা হচ্ছে।
ইত্তেফাক/এমএআর