দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

 
ঘন কুয়াশায় কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।সোমবার ভোর ছয়টার বন্ধ হয়ে যাওয়ার পর সকাল নয়টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 
 
দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক শফিকুল রহমান জানান, কুয়াশা কেটে যাওয়ার পর থেকে ফেরি ছাড়তে শুরু করেছে। 
 
ঘন কুয়াশার কারণে সাতটি ফেরি যানবাহন নিয়ে মাঝপদ্মায় আটকা পড়ে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুই তীরে কয়েকশ যানবাহন আটকা পড়ে।
 
ইত্তেফাক/এএসএস