দ্রুতগামী চিতা বিলুপ্তির পথে

নরম ও চকচকে লোমের দ্রুতগামী চিতা দ্রুতই বিলুপ্ত হতে চলেছে। ‘সংখ্যা কমে যাওয়া’ ভিত্তিতে করা নতুন একটি  গবেষণায় এ তথ্য জানা গেছে। খবর বিবিসির।
 
প্রতিবেদনে বলা হয়, এখন বিশ্বের দ্রুততম স্তন্যপায়ী প্রাণীর সাত হাজার এক শ জঙ্গল ছেড়ে দিয়েছে। চিতার বিচরণক্ষেত্র লোকালয়ের কাছাকাছি হওয়ায় মানুষের সঙ্গে চিতার সংঘর্ষ বেড়েই চলছে।
 
গবেষণায় আরো বলা হয়, বিশ্বের অর্ধেকেরও বেশি চিতা দক্ষিণাঞ্চলীয় আফ্রিকায় ছয়টি দেশে বেচে থাকার সংগ্রাম করছে।
 
তাই গবেষণায় জরুরি ভিত্তিতে বিপন্ন প্রায় প্রজাতিগুলোর পুনঃশ্রেণী বিন্যাসের জন্য আহ্বান জানানো হচ্ছে।
 
 
ইত্তেফাক/এএসএমইউ