সিরিয়ায় ব্যারেল বোমা হামলায় ১৪ বেসামরিক নিহত

 
বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার দামাস্কের কাছে সিরিজ ব্যারলে বোমা হামলায় অন্তত ১৪ জন বেসামরিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। 
 
মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর উত্তরপশ্চিমাঞ্চলের ওয়াদি বারাদা শহরে সোমবার সিরীয় সরকার বিমান হামলা চালায়। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়ে মানবাধিকার কর্মীরা। 
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী সংগঠনগুলোর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, সরকারি বাহিনী শহরটিতে হামলা জোরদার করেছে। 
 
হোয়াইট হেলমেটস নামে এক স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল জানিয়েছে, ভারি বোমার কারণে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। 
 
ইত্তেফাক/এএসএস