হবিগঞ্জের বাহুবলে কৃষক আব্দুল লতিব (৫০) হত্যা মামলায় মানিক মিয়া (৩২) নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুুপুর ১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত মানিক মিয়া ওই উপজেলার মিঠাপুকুর গ্রামের আপ্তাব উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে মিঠাপুকুর গ্রামের মৃত আজিদ মিয়ার ছেলে আব্দুল লতিব ধান কাটার জন্য জমিতে যাচ্ছিলেন। এ সময় আসামি মানিক মিয়া, মুখলেছ মিয়াসহ একদল লোক পূর্ববিরোধের জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এ ঘটনায় নিহত আব্দুল লতিবের ছেলে আব্দুল মন্নান বাদি হয়ে মানিক মিয়াসহ ১২ জনের বিরুদ্ধে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল আহাদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।