সিলেট বিভাগীয় সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিলেট বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজের হলরুমে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নিলীমা চন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা স্কাউটস’র সহকারী কমিশনার মো.রুহুল আমিন, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন, জেলা রোভার স্কাউটস’র রোভারন লিডার মো.রায়হান উদ্দিন প্রমুখ। ওয়ার্কশপে সিলেট বিভাগের ৫৪জন রোভার স্কাউটস অংশ গ্রহণ করে।