নরসিংদীতে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু

কলিহত জীবের দুঃখ মোচন ও জগতের মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত পাঠ এবং ৮০ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু হয়েছে নরসিংদীর শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়াধামে।
 
১২ দিন ব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় গতকাল মঙ্গলবার। এর আগে সোমবার সন্ধ্যায় মঙ্গল শোভাযাত্রাসহ জল ভরানুষ্ঠানে শত শত হিন্দু নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করে। ১২ দিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি হবে আগামী ৬ জানুয়ারি নাম সংকীর্ত্তনসহ নগর পরিক্রমা ও দধি ভাণ্ড ভঞ্জন, মধ্যাহ্নে ভোগারতি মহন্ত বিদায় ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে।
 
এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শ্রী শ্রী গোপীনাথ সংসদের সভাপতি বিনোদ বিহারী সাহা ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ সাহা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
 
ইত্তেফাক/এসএস