কাহারোলে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর গ্রামের আশরাফ আলীর পুত্র মোঃ ওবাইদুর (৩০) সোমবার বিকাল সাড়ে ৩টায় বজ্রপাতে মারা গেছেন।
 
পরিবারের লোকজন জানায় ওবাইদুর মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছে। ঘটনাটি নিশ্চিত করেছেন কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী সরকার। মৃত ওবাইদুরের বাড়িতে শোকের মাতম পড়েছে।
 
ইত্তেফাক/এসএস