পরিবেশবান্ধব ক্রিসমাস ট্রি!

নোট বাতিলের ধাক্কায় এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি ভারতের বাজার। নোট বাতিলের কারণে হাতে পর্যাপ্ত টাকা নেই বলে অনেক জায়গায় কেনাকাটা করতে হচ্ছে ই-ওয়ালেট দিয়ে। ক্রিসমাসের বাজারেও চলছে ই-ওয়ালেটে বিকিকিনি। 
 
কিন্তু নোটের বদলে বিকল্প এই ই-ওয়ালেটে এখনো জমে ওঠেনি ব্যবসা-বাণিজ্য। তাই বলে কি থেমে থাকবে উত্সব আনন্দ। নোট বাতিলের উত্তাল পরিস্থিতির মধ্যেও তাই ভিন্নভাবে বড় দিনের উত্সবের আয়োজন করেছিলেন ভারতের বেঙ্গালারুর একটি চার্চের সদস্যরা। ক্রিসমাস ট্রি বানানোর জন্য অতিরিক্ত টাকা খরচের সিদ্ধান্ত থেকে সরে এসে ক্রিসমাস ট্রি তৈরি করলেন বাড়ির ফেলনা জিনিসপত্র দিয়ে। 
 
২৫ ফুট উচ্চতার ক্রিসমাস ট্রি তৈরি করতে মারথমা চার্চের সদস্যরা ব্যবহার করেছিলেন কার্টন, বাক্স থেকে শুরু করে আলু পেঁয়াজ পর্যন্ত। এসব ফেলে দেওয়া জিনিস ব্যবহারের আগে শর্ত জুড়ে দেওয়া হয় ফেলনা জিনিস হলেও এগুলো অবশ্য পরিবেশবান্ধব হতে হবে।-টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/এসএসএ