তুষারের মধ্যে ভাঙ্গড়া নেচে তারকা

যুক্তরাষ্ট্র ও কানাডার রাস্তায় বছরের নির্দিষ্ট সময়ে তুষার জমে। তুষারের কারণে অনেক সময় রাস্তায় যান চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যায়। কিছুদিন আগে কানাডার রাস্তায় জমা হয়েছিল ভারী তুষার। তুষারপাতের কারণে দুই তিন দিনের জন্য বন্ধ ছিল কয়েকটি রাস্তা। 
 
তুষার পড়া কমে আসার পর সরকারিভাবে রাস্তা পরিষ্কারের উদ্যেগ নেয়া হয়। অনেকে স্বেচ্ছায়ও নেমেছিলেন রাস্তার তুষার পরিষ্কারের কাজে। এমনই স্বেচ্ছাসেবী তিন শিখ নাগরিক সেদিন রাস্তার তুষার পরিষ্কার করার ফাঁকে মেতেছিলেন নিজস্ব সংস্কৃতির ভাংরা নাচ নাচতে। কাজের ফাঁকে তালে তালে নাচা তাদের ভাংরা নাচের ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর তা দারুণ আলোচিত হয়েছে। 
 
মজার বিষয় হলো, নাচার সময় তাদের প্রত্যেকের হাতে ছিল তুষার পরিষ্কার করার কোদাল। গত কয়েক দিনে তাদের নাচের ভিডিওটি কয়েক লক্ষ বার দেখা হয়ে গেছে, ফেসবুকে শেয়ার হয়েছে অর্ধলক্ষাধিক বার।-এনডিটিভি।
 
ইত্তেফাক/এসএসএ