শাবিতে সিইপি বিভাগের রজতজয়ন্তী পালিত

বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের দুই দিনব্যাপী রজতজয়ন্তী উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইকবাল মাহমুদ। 

এ সময় সিইপি বিভাগের প্রধান অধ্যাপক ড. সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিইপি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও রজতজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মস্তাবুর রহমান।  উদ্বোধনী অনুষ্ঠান শেষে ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। এ সময় বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি আনন্দ র্যালিতে অংশ নেন অতিথিবৃন্দ। র্যালিটি কেন্দ্রীয় মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।