জাতী

প্রথম দিন শেষে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে প্রথম দিন শেষে রাজশাহীর বিপক্ষে চট্টগ্রাম ৮ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে শক্ত অবস্থানে রয়েছে।
 
মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করা চট্টগ্রাম ৮৮.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে। মূলত নাফিস ইকবাল, তাসামুল হক ও ইরফান শুক্কুরের তিন হাফসেঞ্চুরিতে এই রান সংগ্রহ করে চট্টগ্রাম।
 
৩৮ রানে দুই উইকেট হারানো চট্টগ্রাম তৃতীয় উইকেটে নাফিস ও তাসামুল মিলে ৩৬ রানের জুটি গড়েন। তার আগে অবশ্য জসিমউদ্দীনকে সঙ্গে নিয়ে নাফিস ৩৩ রানের জুটি বাঁধেন।
 
নাফিস ব্যক্তিগত ৫১ রান করে আউট হলে আবারও ছন্দপতন ঘটে চট্টগ্রাম শিবিরে। যদিও এক উইকেট পরেই তাসামুলের সঙ্গে ইরফান শুক্কুর জুটি বাঁধেন। পঞ্চম উইকেটে এই দুইজন মিলে ১৬৭ রান স্কোরবোর্ডে জমা করেন। ইরফান শুক্কুর ক্যারিয়ারে প্রথম ফার্স্ট ক্লাস সেঞ্চুরির কাছে গিয়ে ৯০ রানে আউট হন। এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস। ১৫৬ বলে ১২ চারে তিনি ৯০ রান নিয়ে ফরহাদ রেজার বলে এলবিডব্লিউতে আউট হন।
 
অবশ্য ইরফান আউট হলেও এক প্রান্তে অবিচল ছিলেন তাসামুল হক। তিনি দিন শেষে ৮৯ রানে অপরাজিত আছেন।
 
রংপুরের বোলারদের মধ্যে সাকলাইন সজীব সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া ফরহাদ রেজা তিনটি এবং মুক্তার আলী একটি উইকেট নিয়েছেন।
 
ইত্তেফাক/এমএইচ