রকিবুল হাসানের সেঞ্চুরিতে ভালো অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। এছাড়া হাফসেঞ্চুরি করে অপরাজিত রয়েছেন সাইফ হাসান। প্রথম দিন শেষে ঢাকার সংগ্রহ চার উইকেটে ৩০৩ রান।
মঙ্গলবার আগে ব্যাটিং করা ঢাকা শুরু থেকেই সতর্ক শুরু করেছিল। ওপেনিং জুটিতে ৬৯ রান আসে। আব্দুল মজিদ ২৪ রানে ফিরে গেলে ক্রিজে নামেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান।
জয়রাজ ফিরে গেলে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার রকিবুল হাসান ক্রিজে নামেন। তৃতীয় উইকেটে এই দুইজন মিলে ১৮০ রানের জুটি গড়েন। ততক্ষণে রকিবুল পৌঁছে যান প্রথম শ্রেণির ক্রিকেটের দশম সেঞ্চুরিতে।
১৩৭ বলে ১৩ চার ও ১ ছয়ে তিনি তার ১১১ রানের ইনিংসটি সাজিয়েছেন। আব্দুর রাজ্জাকের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রকিবুল।
রকিবুল আউট হলেও একপ্রান্ত আগলে আছেন সাইফ হাসান। নাদিফ চৌধুরীকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে অপরাজিত ২৭ রানের জুটি গড়েন তারা।
ইত্তেফাক/এমএইচ