মেহেরপুরে ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন। জেলার ১৫ টি কেন্দ্রের মধ্যে ভোটারদের নিরাপত্তার জন্য একটি করে এসআই. এএসআই, কমপক্ষে ৩ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন করে আনছার সদস্য নিয়োজিত থাকবে। কোন কোন কেন্দ্রে তিনের অধিক পুলিশ সদস্য নিরাপত্তার জন্য অবস্থান করবে। এছাড়াও ৬৩ জন নারী ভোটারের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে ১০৫ জন নারী আনছার সদস্য।
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ১৫টি কেন্দ্রের মধ্যে সাতটি কেন্দ্রের প্রত্যেকটিতে ১৩ জন করে ভোটারের জন্য নিরাপত্তায় ২৩ জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাকি আটটি কেন্দ্রের মধ্যে দুটিতে ১৪ জন করে, একটিতে ১৬ জন, দুটিতে ২৬ জন, দুটিতে ২৭ জন ও একটিতে ২৮ জন ভোটার রয়েছে।
জেলা নির্বাচন ও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, মেহেরপুরে ১৮ ইউনিয়ন পরিষদ ও দুটি পৌরসভার মিলে জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২৬৯। ১৫টি ওযার্ডের জন্য ১৫টি কেন্দ্রে নিরাপত্তায় মোট ৪৯৫ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়েজিত থাকছে। সেখানে পুলিশ ২৪০ জন। আনসার সদস্য ২৫৫ জন।
সেই সঙ্গে আরোও থাকছে ১০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সারাদেশের মতো মেহেরপুরেও পুরো জেলাকে ১৫টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। জেলায় মোট ইউনিয়ন রয়েছে ১৮টি আর পৌরসভার দুটি।
বুধবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু, চলবে দুপুর ২ টা পর্যন্ত । ১৫ টি কেন্দ্রের ৩০টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এএন