ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জ লৌহজংয়ে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বুধবার সকালে লৌহজংয়ে বিআইডব্লিওটিসি'র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি বলেন, 'ভোর সাড়ে ৫টা থেকে ফেরিগুলো বন্ধ রয়েছে। ১৪টি ফেরি সচল থাকলেও ঘন কুয়াশায় ফেরিগুলো স্বাভাবিকভাবে চলতে পারছে না। নিরাপত্তার স্বার্থে আমরা ফেরিগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।'
ইত্তেফাক/কেকে