স্বাস্থ্যগুণ সমৃদ্ধ ওটসমিল

আমাদের দেশে পরিচিত না হলেও ওটমিল পাশ্চাত্যের দেশগুলোতে একটি পরিচিত বা জনপ্রিয় খাবার। সকালের নাস্তায় কিংবা রাতের ডিনারে সুস্বাদু এই ওটমিল পেট ভরানোর পাশাপাশি শরীরের অনেক উপকারে আসে। গবেষণায় দেখাগেছে, ওটসমিলে রয়েছে এমন এক খাদ্য উপাদান যা ক্যালরি ধরে রাখার পাশাপাশি খিদেও মিটিয়ে দেয়। অন্যান্য শস্যদানায় ফ্যাট কম থাকলেও খিদে মিটেনা এবং প্রয়োজনীয় পুষ্টি শরীরে ধরে রাখতে পারেনা। অন্যদিকে সকালের নাস্তায় ভারী খাবার খেলে পেট ভরলেও ক্যালরি বেড়ে যায়। কিন্তু পুষ্টিগুণ-এর অভাব শরীরে থেকে যায়। তাই সকালের নাস্তায় লো ফ্যাট কিংবা নন ফ্যাট দুধের সাথে ওটসের জুড়ি নেই। ওটসএ রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা শরীরের অতিরিক্ত কোলেস্টেরল কমাতে সাহায্য করে। পাশাপাশি শরীরের উপকারী কোলেস্টেরল (এইচডিএল) এর পরিমাণ বাড়াতে সহায়তা করে। এতে

করে রক্তে অতিরিক্ত চর্বির পরিমাণ কমে হূদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি হজম ক্ষমতা বৃদ্ধি

করে কোষ্ঠকাঠিন্য দূর করে। এটি

শরীরের অতিরিক্ত মেদ ঝড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে। ওটমিল রক্তের সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। তাই ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে প্রতিদিনের খাবারের তালিকায় ওটসমিল রাখতে পারেন। এছাড়া উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি কোলন ক্যান্সার সহ নানাবিধ ক্যান্সারের ঝুকি কমাতে সহায়তা করে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় ওটসমিল

রাখা যেতে পারে নিশ্চিন্তে।

nডা.তানজিয়া নাহার তিনা

চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ

বাংলাদেশ স্কিন সেন্টার