বৃহস্পতিবার নানা কর্মসূচিতে পালিত হয়েছে ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস। এ উপলক্ষে গতকাল ‘রক্ত গৌরবে’ স্মৃতিসৌধে শহীদদের উদ্যোগে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব।
দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয় এবং কাউন্সিলর তৌহিদুল ইসলাম সমর্থক গোষ্ঠীর উদ্যোগে কোরআন তেলওয়াত, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা, আত্মার মাগফিরাত কামনায় দোয়া, আলোচনা সভা, ১৯৭১ সালের ২৮শে মার্চের উপর প্রামাণ্য দলিল ও স্থিরচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড়াতিপাড়া জামে মসজিদের সভাপতি মো. তবারক হোসেন।