তুরস্কে রুশ রাষ্ট্রদূত হত্যার তদন্ত নিয়ে খবর প্রকাশে নিষেধাজ্ঞা

 
তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ হত্যার তদন্ত সংক্রান্ত খবর প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির একটি আদালত। মঙ্গলবার তুর্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।
 
সরকারি কৌঁসুলির এক আবেদনের প্রেক্ষিতে আঙ্কারার আদালত এই নিষেধাজ্ঞা জারি করে। তদন্ত নিয়ে পুলিশের প্রতিবেদন না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।