আশুলিয়া বাজার এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সোয়া ৯টার দিকে আবদুল্লাহপুর বাইপাইল মহাসড়কের আশুলিয়া বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলী মোল্লা জানান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতে আবদুল্লাহপুর বাইপাইল মহাসড়কের পাশে তাকে বসে থাকতে দেখেছিলেন স্থানীয়রা। সকালে রাস্তায় তার লাশ পরে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
ইত্তেফাক/কেকে