চার ঘণ্টা পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় এ রুটের ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটসি কর্তৃপক্ষ।
মাওয়া বিআইডব্লিউটিসি`র ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটুয়ারি জানান, কুয়াশার প্রভাব কাটলে সকাল ৯ টায় ফেরি চলাচল শুরু হয়েছে।
ইত্তেফাক/কেকে