তারকা মিছিলে সালমানের জন্মদিন উদযাপন

গতকাল ছিল বলিউড অভিনেতা সালমান খানের জন্মদিন। ৫২ বছরে পা রাখলেন সল্লু মিয়া। ২৭ ডিসেম্বর সকালেই ভাগনে আহিলকে নিয়ে জন্মদিনের কেক কাটেন বলিউড ‘সুলতান’। তবে এই কেক একটা-দুইটা না, গুনেগুনে  ১০টি কেক কেটেছেন তিনি।
 
বড় তারকার জন্মদিন তো বড় ব্যাপার হবেই। আয়োজন মাতাতে বলিউড তারকারা ভিড় জমাতে থাকেন খান সাহেবের বাড়িতে।
 
একে একে সেখানে হাজির হন বিপাশা বসু, প্রীতি জিনতা, হিমেশ, দুই ভাই ও অভিনেতা আরবাজ খান ও সোহেল খান, করণ সিং গ্রোভার, সুশান্ত সিং রাজপুত, এশা গুপ্তা, রেমো ডি’সুজা, নীল নিতেন মুকেশ, ডিনো মোরিয়া, জারিন খান, রণদ্বীপ হুদা, বনি কাপূর ও রাহুল দেবসহ অনেকে।
 
পরিবারের সদস্য ও বলিউড তারকারা ছাড়াও পার্টিতে উপস্থিত ছিলেন সালমান প্রেমিকা ইউলিয়া ভানতুর। সোমবার রাতে আয়োজন শুরু হয়, আর সেটি শেষ হয়েছে গতকার মঙ্গলবার পর্যন্ত।
 
সালমানের দাতব্য সংস্থা ‘বিং হিউম্যান’-এর প্রতিটি অক্ষরের একেকটি কেক রাখা হয়েছিল সালমানের সামনে। নিজের পানভেলের খামারবাড়িতে কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে জন্মদিনে আয়োজন করা হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস। 
 
ইত্তেফাক/এমএআর