আগামীকাল ‘কারিগর’

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘কারিগর’। ‘কারিগর’ ছবিটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনা করেছেন আনোয়ার শাহাদাত। এ ছবিতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায়, সুষমা সরকার, রাণী সরকার, হিমা মৃধা, গোলাম মোস্তফা, মাসুদ আলম বাবু, শামীম খান প্রমুখ।
 
সিনেমাটির গল্পে দেখা যাবে, মোতালেব কারিগর একজন ধনাঢ্য ব্যক্তি। মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি রাজনৈতিক দলের নির্বাচনী মনোনয়ন পেতে ‘স্বাধীনতা যুদ্ধে সাধারণ জনসাধারণের অবদান’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেন।
 
নুপুর নামের মধ্যবিত্ত পরিবারের উচ্চ শিক্ষিত একজন ঐ প্রকল্পের হয়ে কাজ করা শুরু করেন। মোতালেব কারিগরকে নিয়ে কথিত আছে, মুক্তিযুদ্ধের সময় তার একটি অবদান ছিল। বিপত্নীক বুড়ো মোতালেব কারিগর মুক্তিযুদ্ধে তার অবদানের কোনো তথ্য না দিয়ে কেবল নিজের অতীত জীবনের গুণগান এমনকি স্ত্রী গুলবাহারের গল্প করতে থাকেন। এভাবে সিনেমার গল্প এগিয়েছে। 
 
চ্যানেল আইতে আাগামীকাল ২৯ ডিসেম্বর বিকেল ৩:০৫ মিনিটে এ সপ্তাহের বিশেষ ছবি হিসেবে প্রচারিত হবে ‘কারিগর’।
 
ইত্তেফাক/এমএআর