জয়ের সঙ্গীত আয়োজনে তাহসান

জয় শাহরিয়ারের আয়োজনে নতুন গানে কণ্ঠ দিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা-কণ্ঠশিল্পী তাহসান। ‘স্বল্প কথার গল্প’ শিরোনামে গানটির কথা লিখেছেন ওমর ফারুক বিশাল।
 
গানটির সুর ও সঙ্গীত আয়োজনে রয়েছেন শাহরিয়ার জয়। গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন জয়।
 
গানটির বিষয়ে জয় বলেন, বছরের শেষ রেকর্ডিংয়ের কাজ এটি, এ বছরটিকে বিশেষ করেছে। তাহসান ভাইকে সঙ্গে নিয়ে করা সিঙ্গেল গানটি শিগগিরই সাউন্ডটেক থেকে প্রকাশিত হবে। আশা করছি সবার ভাল লাগবে।
 
ইত্তেফাক/এমএআর