পাংশায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

রাজবাড়ীর পাংশা উপজেলায় অস্ত্রগুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. শাফিরুল মৃধা (৩৬) উপজেলার মধ্যপাট্টা গ্রামের বাসিন্দা।
 
থানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দুইটায় গোপন সংবাদের ভিত্তিতে পাট্টা ইউপির আধারকোটা  এলাকা থেকে শাফিরুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
 
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহমুদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শাফিরুল হত্যাসহ একাধিক মামলার আসামি।
 
ইত্তেফাক/এএসএমইউ