মধ্যপ্রাচ্যে চাকরির নামে নারীদের আটক করে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে সিরাজ শিকদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি। তার বিরুদ্ধে নারী নির্যাতনের অসংখ্য অভিযাগ রয়েছে।
বুধবার সিআইডির এডিশনাল এসপি মিনহাজুল ইসলাম জানান, এই ব্যক্তি সিরিয়া, জর্ডান, লিবিয়া, লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী শ্রমিক পাঠানোর কথা বলে নারীদের এটি কক্ষে আটকে রাখে। তাদের ওপর শারীরিক নির্যাতন চালানোর ঘটনা ভিডিও করা হয়। ভিডিও ফুটেজ আটককৃতদের আত্মীয়-স্বজনদের দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো এই ব্যক্তি। এ পর্যন্ত প্রায় দেড়শো নারীকে এভাবে জিম্মি করে টাকা আদায় করেছে। মঙ্গলবার রাতে সিআইডি গুলিস্তান এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
ইত্তেফাক/এএসএস