গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগ বন্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

রংপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাসের মূল্যবৃদ্ধির চেষ্টা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জাহাজ কোম্পানি মোড়ে সমাবেশ হয়।  রংপুর জেলা বাম জোটের সমন্বয়ক ও বাসদ নেতা কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ জেলা সদস্য সচিব মমিনুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য আহসানুল আরেফিন তিতু, কমিউনিস্ট পার্টি রংপুর মহানগর সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুল প্রমুখ।