জার্মানিতে গৃহহীন ব্যক্তিকে হত্যা প্রচেষ্টায় ৭ অভিবাসী অভিযুক্ত

জার্মানিতে গৃহহীন ব্যক্তিকে হত্যা প্রচেষ্টার জন্যে সাত তরুণ অভিবাসী অভিযুক্ত হয়েছে। বড়দিনে গৃহহীন এক ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টার পর তাদেরকে অভিযুক্ত করা হল।
 
বার্লিনে সিসিটিভিতে ধারণ করা ওই ঘটনার ছবি প্রকাশিত হলে সন্দেহভাজনদের মধ্যে ছয়জন দ্রুত পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এদের সকলের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। ২১ বছর বয়সী সপ্তম সন্দেহভাজনকে তার বাসার কাছ থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সে হচ্ছে এ হত্যা প্রচেষ্টা চালানোর মূল হোতা।
 
IMG0
 
পাতাল স্টেশনে হামলার শিকার হওয়া ব্যক্তি অক্ষত রয়েছেন। আটকদের ছয়জন সিরিয়ার ও একজন লিবিয়ার নাগরিক। প্রসিকিউটর দপ্তর জানায়, ২০১৪ ও ২০১৬ সালে আশ্রয়প্রার্থী হিসেবে তারা সকলে বার্লিনে আসে। গত রবিবার ৩৭ বছর বয়সী গৃহহীন ওই ব্যক্তি বার্লিনের দক্ষিণাঞ্চলীয় নিউকোয়িল জেলার একটি পাতাল স্টেশনে কাগজ পেড়ে ঘুমিয়ে থাকার সময় এ হামলার শিকার হন। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ