আজ বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নাট্যশালায় মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যদল আরণ্যকের নতুন নাটক ‘দি জুবলী হোটেল’। নাটকটি। নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন মান্নান হীরা। এটি আরণ্যকের ৫৭তম নাট্যপ্রযোজনা।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মান্নান হীরা, তমালিকা কর্মকার, আরিফ হোসেন আপেল, সাজ্জাদ সাজু, রুবলী চৌধুরী, মনির জামান, অপু মেহেদী, ইশতিয়াক হোসেন, রিয়া চৌধুরী, রানু, রিমা, আমানুল হক হেলাল, পার্থ চ্যাটার্জী, কৌশিক সাহা, মাহাফুজ মুন্না, নিকিতা নন্দিনী, সাঈদ সুমন, মরু ভাস্কর, সাক্ষ্য শাহীদ, আমিনুল হক।
নেপথ্যশিল্পীদের মধ্যে রয়েছেন সহকারী নির্দেশক কামরুল হাসান, মঞ্চ ও আলোক পরিকল্পনায় ফয়েজ জহির, সংগীত পরিকল্পনায় সুজেয় শ্যাম, পোশাক পরিকল্পনায় সুরাইয়া শান্তা, কোরিওগ্রাফি র্যাচেল প্রিয়াংকা পেরিস।
গত ২৯ নভেম্বর নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/এমএআর