লালমনিরহাটে জেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাড. মতিয়ার রহমান (কাপ পিরিচ) ৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী নজরুজ হক ভোলা পাটোয়ারী (মোটর সাইকেল) ১৫৫, ও হাবিবুর রহমান হাবিব (আনারস) ৮৯ ভোট পেয়েছেন।
৫ উপজেলায় দুটি পৌরসভাসহ ৪৫ টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৬২৬ জন ভোটারের মধ্যে ৬২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুই জন অনুপস্থিত ও একটি ভোট বাতিল হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আবুল ফায়েজ মো. আলাউদ্দিন খান জানিয়েছেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়ায় ভোট গ্রহন ও ফলাফল সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে।
ইত্তেফাক/এএম।