বগুড়া জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ফজলু বিজয়ী

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৫নং ধুনট ওয়ার্ডে ৪৯ ভোট পেয়ে এএফএম ফজলুল হক (ক্রিকেট ব্যাট) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম মাসুদ রানা (উট পাখি) পেয়েছেন ৪৬ ভোট।
 
বগুড়ার ধুনট উপজেলা নিয়ে ৫নং ওর্য়াড গঠিত। এই ওয়ার্ডে মোট ভোটর সংখ্যা ১৪৫ জন। ধুনট উপজেলা পরিষদ হলরুমে ভোট কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে ২টি বুথে (কক্ষে) শন্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/ইউবি