জেলা পরিষদ নির্বাচন: বগুড়ায় এমপি পত্নী ও শ্যালকের জয়লাভ

জেলা পরিষদ নির্বাচনে সারিয়াকান্দি ও সোনাতলা নিয়ে গঠিত সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান পত্নী সাহাদারা মান্নান শিল্পী বিজয়ী হয়েছেন ।
 
এছাড়াও সাধারণ সদস্য পদে ৯ নং ওয়ার্ড (সোনাতলা) থেকে বিজয়ী হয়েছেন এমপি’র শ্যালক এডভোকেট মিনহাদুজ্জামান লীটন । তিনি এক্ষেত্রে পরাজিত করেছেন তারই ভায়রা ভাই(স্ত্রীর দুলাভাই) কে।
 
বগুড়া জেলা পরিষদের ৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে এমপি শ্যালক বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিনহাদুজ্জামান লীটন টিউবওয়েল প্রতিকে ৫৮ ভোট পেয়ে বিজয়ী হন । তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তারই ভায়রা ভাই জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন নবাব । তিনি  হাতি প্রতীক নিয়ে পেয়েছেন  ৩৬ ভোট।
 
অপরদিকে সোনাতলা ও সারিয়াকান্দি নিয়ে গঠিত ৩নং ওয়ার্ড সংরক্ষিত নারী সদস্য পদে এমপি পত্নী সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিল্পী ফুটবল প্রতীক নিয়ে মোট ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবিনা ইয়াসমিন হরিণ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩২ টি।
 
উল্লেখ্য যে, উচ্চ আদালতের নিসেধাজ্ঞার কারণে বগুড়ায় চেয়ারম্যান সহ ৩ টি সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস