ঈশ্বরদীতে নদী জলাশয় বিল ও খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের আওতায় ঈশ্বরদীর দাশুড়িয়ায় সরকারের ৬৪ জেলা অভ্যন্তরে ছোট নদী, জলাশয়, বিল ও খাল পুনঃখনন প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হয়েছে। দাশুড়িয়ার আঠারোখাদা হতে ১০.৫০ কিলোমিটার দূরত্বের এই পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি। এ সময় এমপি শরীফ বলেন, একুশ শতকের বাংলা গড়ার লক্ষ্য নিয়ে সরকার ১০০ বছরের ডেল্টা বদ্বীপ প্লানের আওতায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ৬৪ জেলাতেই এই কাজ শুরু হয়েছে।

নির্বাহী প্রকৌশলী কেএম জহুরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এসএম শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মদ হোসেন ভূঁইয়া, দাশুড়িয়ার চেয়ারম্যান বকুল সরদার।