ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে জেলা ব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন নিয়ে আনারস প্রতীক নিয়ে ৫৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. শামছুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম আলাউদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২০৪ ভোট।
সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছেন ১নং ওয়ার্ড থেকে জাফর উল্যাহ ভূঁইয়া (তালা), ২নং ওয়ার্ড থেকে শৈকত মাহমুদ (অটোরিকসা), ৩নং ওয়ার্ড থেকে মো. তাফাজ্জল হোসেন (বৈদ্যুতিক পাখা), ৪নং ওয়ার্ড থেকে মো. মনজুর হোসেন (টিউবওয়েল), ৫নং ওয়ার্ড থেকে এবিএম ইয়াহিয়া বিন জাকারিয়া (টিউবওয়েল), ৬নং ওয়ার্ড থেকে মো. আরিফ হোসেন (টিউবওয়েল), ৭নং ওয়ার্ড থেকে মো. বদরুল আলম শ্যামল (তালা)। ৮নং ওয়ার্ড থেকে বেলায়েত হোসেন (বৈদ্যুতিক পাখা), ৯নং ওয়ার্ড থেকে মোহাম্মদ মাহবুবুল হক (ঢোল), ১০নং ওয়ার্ড থেকে আফজল হোসেন হাওলাদার (বৈদ্যুতিক পাখা) ১১নং ওয়ার্ড থেকে মো. আলমগীর হোসেন (তালা), ১২নং ওয়ার্ড থেকে মো. গিয়াস উদ্দিন (তালা), ১৩নং ওয়ার্ড থেকে মোহাম্মদ মোশারেফ হোসেন (বৈদ্যুতিক পাখা), ১৪নং ওয়ার্ড থেকে মো. আমজাদ হোসেন (তালা), ১৫নং ওয়ার্ড থেকে মো. মুজাহিদুল ইসলাম (হাতি) প্রতীক নিয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১নং ওয়ার্ড থেকে জামসেদ আক্তার (বই) ২নং ওয়ার্ড থেকে তাহামিনা আক্তার (দোয়াত কলম), ৩নং ওয়ার্ড থেকে ফরিদা ইয়াছমিন লিকা (দোয়াত কলম), ৪নং ওয়ার্ড থেকে পারভীন আক্তার সালমা (দোয়াত কলম), ৫নং ওয়ার্ড থেকে মোসাম্মৎ রোপেনা আক্তার (দোয়াত কলম) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ইত্তেফাক/এমএইচ